যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে না ইরান!

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ওয়াশিংটনের অতিরিক্ত ও অবাস্তব দাবি, অবস্থান বারবার পরিবর্তন এবং চলমান নৌ অবরোধের কারণেই তারা আলোচনায় বসছে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থ ইরানা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আচরণে একাধিক সমস্যা রয়েছে। বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবি’, অবাস্তব প্রত্যাশা, অবস্থান ঘন ঘন বদলানো, পরস্পরবিরোধী বক্তব্য এবং ধারাবাহিক নৌ অবরোধ—সব মিলিয়ে আলোচনার পরিবেশ নষ্ট হয়েছে।

ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ বর্তমান যুদ্ধবিরতির শর্তের স্পষ্ট লঙ্ঘন। তেহরানের মতে, একদিকে আলোচনা প্রস্তাব দেওয়া, অন্যদিকে সমুদ্রপথে চাপ বজায় রাখা—এই দুটো একইসঙ্গে চলতে পারে না।

ইরানের সংবাদ মাধ্যম বলছে, এসব পরিস্থিতিতে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেওয়া অর্থহীন বলে মনে করেছে ইরান। ফলে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বৈঠকে বসার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights