যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করলো ইরান
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির রেল সেতুটি পুনরায় চলাচলের জন্য চালু করা হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
ইরানের রেডিও অ্যান্ড টেলিভিশন নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
গোলেস্তানের গভর্নর আলি-আসগর তাহমাসবি বলেন, হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সেতুটি পুনরায় চালু করা ‘শত্রুদের হুমকি ও কর্মকাণ্ডের প্রতি এই প্রদেশের একটি বাস্তবসম্মত জবাব’।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বুধবার ভোরে আক্কালার কাছে একটি রেল সেতুতে হামলা চালানো হয়। এতে গোরগান-ইনচে বোরুন রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়, যা তুর্কমেনিস্তান এবং বৃহত্তর মধ্য এশীয় নেটওয়ার্কের সাথে ইরানের উত্তরের রেল সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সূত্র: আল-জাজিরা।
