যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র বাধা দিলে পরিণতি খারাপ হবে : ইরান

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্র বাধা দিলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যতক্ষণ যুক্তরাষ্ট্র জায়নবাদী শাসকের (ইসরায়েল) অপরাধ ও যুদ্ধের ধারাবাহিকতাকে সমর্থন করবে… ততক্ষণ অঞ্চলের পরিস্থিতিতে একটি অনিয়ন্ত্রিত বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা ব্যবহার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ জন পক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল। যুদ্ধবিরতির প্রস্তাবটি পেশ করেছিল সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও সমস্ত জিম্মি মুক্তির আহ্বান জানানো হয়েছিল।

ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছিল। তবে ১ ডিসেম্বর ফিলিস্তিনি যোদ্ধারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অভিযোগ করে যুদ্ধবিরতি শেষ করে ইসরায়েল। তবে আমির-আব্দুল্লাহিয়ান দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ও বলেছেন, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন থাকায় স্থায়ী যুদ্ধবিরতি আরও কঠিন হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights