যুদ্ধবিরতির মধ্যেই ইরানে সশরীরে ক্লাস বন্ধ

অনলাইন ডেস্ক
যুদ্ধবিরতির মধ্যেই শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনল ইরান। দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বন্ধ করে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে স্কুল ও কলেজের সব ক্লাস ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে। তবে এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখনো জানায়নি ইরানের কর্তৃপক্ষ।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ বা রিমোট লার্নিং পদ্ধতি কার্যকর করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলপর্যায়ের সব বিভাগ ও গ্রেডের শিক্ষার্থীরা এই ব্যবস্থার আওতায় থাকবে। ফলে আপাতত দেশের সব শিক্ষা কার্যক্রম অনলাইনের মাধ্যমেই চলবে।

এর আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানে বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ রাখা হয়েছিল। সাম্প্রতিক এই সিদ্ধান্ত সেই প্রেক্ষাপটেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রঃ তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights