যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জে র‍্যালি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, তারাব পৌর যুবদলের
সাবেক সদস্য সচিব কাজী আহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, যুবদল নেতা সোহেল, সানাউল্লাহ মান্নান সানী, যুবদল নেতা মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, তাসমির প্রমুখ।
এসময় জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক বলেন, ‘স্বৈরাচারী সরকারের প্রেতাত্বাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিবো। আমাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights