যে কারণে কানাডার লিগে খেলা হল না আফিফের!

অনলাইন ডেস্ক

ভিসা ও টিকেট জটিলতায় শেষ পর্যন্ত কানাডার লিগে খেলা হলো না বাংলাদেশের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবর। জটিলতার কারণে তিনি যথাসময়ে কানাডায় যেতে পারেননি।

টুর্নামেন্টের শেষ ভাগে খেলার জন্য আফিফকে গ্লোবাল টি-টোয়েন্টির দল সারে জাগুয়ার্স ডাক পাঠিয়েছিল। এই দলেই খেলছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস।

গত রবিবার বিসিবি আফিফকে অনাপত্তিপত্রও দিয়েছিল। ওইদিন বিকেলেই কানাডার বিমানে ওঠার কথা ছিল আফিফের। তবে বাধ সেধেছে ভিসা জটিলতা।
গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য ৮ অগাস্ট পর্যন্ত ছুটি পেয়েছিলেন আফিফ। তাই হাতে সময় কম থাকায় সমস্যা মিটলেও কানাডা যাওয়ার পরিকল্পনা বাতিল করেন এই ক্রিকেটার।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights