যে ফ্ল্যাটে সুশান্তের মৃত্যু হয়, সেটি ভাড়া নিলেন অভিনেত্রী আদা শর্মা

অনলাইন ডেস্ক
গত বছরের অন্যতম বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র সৌজন্যে চর্চিত নাম আদা শর্মা। শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী। তবে নিজের ছবি ছাড়া আরও একটি কারণে চর্চায় রয়েছেন। জানা গেছে, মুম্বাইয়ে চার কক্ষের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন অভিনেত্রী। তবে যে সে ফ্ল্যাট নয়, এটি ছিল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছিল। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সুশান্তের ফ্ল্যাটেই থাকছেন আদা। প্রায় পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন অভিনেত্রী। চার মাস ধরে সেখানে থাকছেন। কেমন লাগছে আদার? জানালেন অভিনেত্রী।

২০২০ সালের জুন মাসে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে ফাঁকাই পড়েছিল মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকার জাগার্স পার্কের সেই ফ্ল্যাট। যখন সেখানে ভাড়া থাকতেন সুশান্ত, নিজের হাতে সাজিয়েছিলেন ঘরের প্রতিটি কোণ। সেই সময় সুশান্ত প্রায় চার লাখ রুপি ভাড়া দিতেন ৩৬০০ বর্গফুটের এই সমুদ্রমুখী ফ্ল্যাটটির জন্য। মঁ ব্লাঁ নামের আবাসনের ওই ফ্ল্যাটটি নাকি প্রচুর অর্থ দিয়ে ভাড়া নিয়েছেন আদা। কিন্তু প্রকৃত ভাড়ার পরিমাণ কিছু বলতে চাননি তিনি। আদার কথায়, “মাঝে আমি নিজের ছবির প্রচার ও অন্য কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। তবে চার মাস হল আমার নিজের সংসার গুছিয়ে নিয়েছি সেখানে। আমি বাড়ি নিয়ে বড়ই খুঁতখুঁতে। যেখানে আমি ইতিবাচক পরিবেশ পাই না, সেখানে থাকতে পারি না। আমি বরাবর প্রকৃতির মধ্যে বড় হয়েছি। পাখির আওয়াজ, গাছ, এসবের মাঝে। তাই মুম্বাই শহরে তেমনই একটা বাড়ি খুঁজছিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights