৫৫০ আলোকবর্ষ দূরে ভয়ংকর বস্তু দেখে আঁতকে ওঠেন জ্যোতির্বিদরা, যা জানা গেল

অনলাইন ডেস্ক

৫৫০ আলোকবর্ষ দূরে ভয়ংকর আকৃতির নীহারিকা (নেবুলা) ‘ক্যাসিওপিয়া ঘোস্ট’ দেখতে পেয়ে আঁতকে ওঠেন জ্যোতির্বিদরা। ভূতের আকৃতির এই নীহারিকাটির ছবি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মরুভূমিতে অবস্থিত আল খাতাম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেন্টার থেকে তোলা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ক্যাসিওপিয়া নক্ষত্র গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহাকাশীয় বস্তুর মতো এর আকৃতি এবং সেখানে অবস্থানের কারণে এই নীহারিকাটির নামকরণ করা হয়েছে ‘ক্যাসিওপিয়া ঘোস্ট’।

এটি মহাজাগতিক গ্যাস এবং ধুলোর সমন্বয়ে গঠিত এবং ৫৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নীহারিকার বেশিরভাগই আয়নযুক্ত হাইড্রোজেন নিয়ে গঠিত। এটির কাছাকাছি একটি দৈত্যাকার নীল রঙের নক্ষত্রের অতিবেগুনি রশ্মির কারণে নেবুলাটিকে লাল দেখায়। তবে নীল নক্ষত্রটিকে ছবিতে দেখা যায়নি। হালকা নীল রংটি এসেছে ধুলার কারণে।
ছবিটি ৩৬ সেন্টিমিটার ব্যাসের প্রধান অবজারভেটরি টেলিস্কোপ দিয়ে তোলা হয়েছে। টেলিস্কোপটির হাইড্রোজেন ফিল্টার দিয়ে ১৫৬টি ছবি, সালফার ফিল্টার দিয়ে ১৫৩টি ছবি এবং অক্সিজেন ফিল্টার দিয়ে তোলা হয়েছে ১৫৫টি ছবি। এমন প্রতিটি ছবির সাহায্যে ৩ মিনিটের মোশন পিকচার করা হয়েছে। আর মোট ৪৬৪টি ছবি দিয়ে করা হয়েছে ২৩ ঘণ্টা স্থায়ী মোশন পিকচার।

সূত্র : খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights