যৌথ অভিযানে মাদক সম্রাট আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় সেনাবাহিনী ও নলডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক সম্রাট মুক্তা আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। ৩১ ডিসেম্বর উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

জানা যায়, নাটোরের নলডাঙ্গার পশ্চিম মাধনগর কাজিপাড়ার মোঃ মজিবর রহমানের ছেলেমাদক সম্রাট মুক্তা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বে সে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পরে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার পিএসআই মোঃ বেলাল হোসাইন সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর টিমসহ নলডাঙ্গার পশ্চিম মাধনগর মুক্তার বাড়ীতে তল্লাশি করে এক কেজি গাঁজাসহ মুক্তাকে গ্রেফতার করা হয়।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights