রংপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জামাত সফলভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঈদের দিন আবহাওয়া অনুকূল না থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

কালেক্টরেট ঈদগাহে জামাতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব।

এছাড়া, মুন্সিপাড়া ও কামাল কাছনা বড় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদেও একই সময়ের সঙ্গে সঙ্গতি রেখে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights