রংপুরে পুকুরে মিললো তরুণীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বদরগঞ্জে অর্পিতা টুডু (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(২৭ জুন) উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের চড়ক ডাঙ্গার সেবাস্তিয়ান টুডুর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অর্পিতা টুডু ওই গ্রামের ভিনসেন্ট টুডু’র মেয়ে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান জাহিদ সরকার জানান, গতকাল সন্ধ্যায় নিজের পালিত হাঁস খোঁজার জন্য বাড়ি থেকে বের হন অর্পিতা। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। আজ সকালে স্থানীয়রা সেবাসশিয়া টুডু’র পুকুরে অর্পিতার মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। এ নিয়ে কোন অভিযোগ না থাকায় পুলিশ অর্পিতার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হাসান জাহিদ সরকার বলেন,অর্পিতা সাঁতার জানতো না। অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights