রবিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর ভারত সফর, খালেদা জিয়ার স্বাস্থ্য ও সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

রবিবার (৩০ জুন) বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে।

এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য, বাজেটসহ রাজনীতির সার্বিক বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights