রবীন্দ্রনাথের বেশে অনুপম, বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন স্বস্তিকা

অনলাইন ডেস্ক

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে হাজির হয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। সাদা চুল, সাদা লম্বা দাড়ি, কালো আলখাল্লা পরে রবি ঠাকুরের বেশে তার ছবি সামনে আসতেই, অনেকে চমকে উঠেছেন। তাকে এই বেশে দেখে নেটিজেনরা অবাক।

কিন্তু টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় রবি ঠাকুরের বেশে অনুপম খেরকে মোটেও মেনে নিতে পারেননি। আর তাই এই টালি নায়িকা প্রকাশ্যে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।

তবে বাঙালি অভিনেত্রীকে পাল্টা জবাব দিয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতাও। ‘বিস্ময়’ প্রকাশ করে অনুপম বলেছেন, ‘কে তিনি? উনি কি রবীন্দ্রনাথের মুখপাত্র নাকি?’
এবার সেই ঘটনা নিয়ে ফের মুখ খুললেন স্বস্তিকা।

বর্তমানে ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের প্রচারে ব্যস্ত নায়িকা। তার মাঝেই অনুপম খেরের সঙ্গে ভার্চুয়াল বাক-বিতণ্ডা নিয়ে কথা বললেন অভিনেত্রী। সত্যি কি বলিউড অভিনেতাকে কটাক্ষ করেই টুইট করেছিলেন তিনি?

এ প্রসঙ্গে স্বস্তিকার জবাব, দেখুন আমি শুধু বলতে চেয়েছিলাম, প্রোপাগান্ডা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে দূরে রাখুন। যে কোনো সিনেমা, বই কিংবা সেমিনার… যাই হোক না কেন রবি ঠাকুরের নামে প্রচার করা বন্ধ হোক। আমি পরে সেই টুইট-বিতর্ক নিয়ে ধোঁয়াশা পরিষ্কারও করতে চেয়েছিলাম। কিন্তু কাজে ব্যস্ত থাকার দরুণ হয়ে ওঠেনি।

এরপরই স্বস্তিকার সংযোজন, ওই টুইটে যা লিখেছি তা হয়তো ভুল। আমার লেখা উচিত ছিল, রবি ঠাকুরকে নিয়ে প্রোপাগান্ডা করবেন না। বিষয়টা গিয়ে এরকম দাঁড়ালো যে আমি বোধহয় অনুপম খেরের বিরুদ্ধে কথা বলছি। তবে অভিনেতা হিসেবে আমার তাকে দারুণ লাগে। যখন থেকে সিনেমা দেখি, সেই তখন থেকে অনুপম খেরের কাজ দেখে যাচ্ছি। তার অনেক ছবি আমার খুব প্রিয়। বারবার দেখেছি। উনি রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে একজন বাঙালি হিসেবে বলতে চেয়েছি, রবীন্দ্রনাথকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনোরকম প্রোপাগান্ডায় তিনি যেন না জড়ান। আমার নিজের শৈশবই রবি ঠাকুরকে ঘিরে। বাঙালিরা এই বিষয়ে খুব স্পর্শকাতর। তার (রবিন্দ্রনাথ) ব্যক্তিত্ব, মহান পরিসর তো একটা ১০ পর্বের সিরিজের তুলে ধরা সম্ভব নয়! কতটাই বা আপনি দেখাবেন? এরপর থেকে শব্দ নির্বাচনের ক্ষেত্রে আমি আরেকটু সচেতন হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights