রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে রাঙামাটি শহরের রিজার্ভমুখ এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমা আশরাফী। একই সময়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দলীয় ব্যানার ও নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধভাবে একে একে তারা বীর ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

ভোরে বের করা হয় প্রভাত ফেরি। পরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights