রাজধানীতে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে প্রায় ৬৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডি প্রযুক্তিগত সহায়তায় কাজ করছে।
তিনি আরও জানান, মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
