রাজধানীতে ‘ভাই-ব্রাদার’ গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর কাফরুল এলাকা থেকে কিশোর গ্যাং ভাই-ব্রাদার গ্রুপের অস্ত্রধারী শিশিরকে (১৯) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। শিশির ওই গ্রুপের শীর্ষ সন্ত্রাসী নিশাতের প্রধান সহযোগী। শনিবার (২২ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি জানান র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।

তিনি জানান, শিশির কাফরুল থানাধীন ইব্রাহীমপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে একটি অবৈধ বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। শিশিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights