কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে
চল্লিশোর্ধ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়র জানায়, চাঁদপাড়া রেলগেট থেকে ২’শ দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে
অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ
এসে তার লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর
মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, ্য়ঁড়ঃ;লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।্য়ঁড়ঃ; এ ঘটনায়
এখনো নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারি
প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক
অবরোধ
