রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ৪৮০ পিস ইয়াবা, ৩৯৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ৯৩৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

শুক্রবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights