রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ডিএমসি প্রতিনিধি

রাজধানীর কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত। এসময় আহত হয়েছেন আরও একজন।

নিহত শিক্ষার্থীর নাম তাসনিম ফেরদৌস (২০)। আহত শিক্ষার্থীর নাম তামিম রহমান (১৯)। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে কাকরাইল মসজিদের অদূরে মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসমাঈল মিয়ার ছেলে তাসনিম।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই প্রাণ হারান তাসনিম। তামিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত তাসনিমের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

তাসনিম ফেরদৌস ও তামিম রহমান থাকতেন ওয়ারীর যুগীনগর এলাকায়। তাদের মধ্যে নিহত তাসনিম ছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থী ও আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights