রাজধানীর এলিফ্যান্ট রোডে মদপানে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীতে অতিরিক্ত মদপানে মো. মাহি রাশীদ দীপ্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল আটটার দিকে নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

দীপ্তর বাবা মামুন বলেন, দীপ্ত আমার একমাত্র ছেলে। দীপ্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার বমি শুরু হয়। আগে থেকে তার শ্বাসকষ্ট ছিল, তাই আমি ইনহেলার কিনে দেই তাতেও কোনও কাজ হয়নি। পরে সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই। তবে সে মদপান করেছে কিনা সে বিষয়টি বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মাসুদ বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি নিউমার্কেট থানাকে জানিয়েছি। জানতে পেরেছি সে মদপানে মারা গেছে, হাসপাতালের রেজিস্টারে সেটাই লেখা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights