রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ শুরু
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৪ নভেম্বর) সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়।
আওয়ামী লীগসহ বেশ কয়েকটি নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি সংলাপে উপস্থিত রয়েছেন।
