রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সোমবার দুপুরে নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার সকাল বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এহাজার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চর আড়কান্দি ভোটকেন্দ্রে যান রনজিৎ কুমার দে। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৫টার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। শনিবার সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডটি ক্লুলেস। হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা ছিল খুনিদের। এটি ঠান্ডা মাথার খুন। হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশের ওই সূত্রটি।

মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম বলেন, তদন্ত চলমান। হত্যাকাণ্ডটি ক্লুলেস। আশা করছি দ্রুতই মামলার রহস্য উদঘাটন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights