রাজশাহী সিটি নির্বাচন, ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ১৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।

মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত চার জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী ও জাকের পার্টির লতিফ আনোয়ার।

রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত প্রার্থীরা আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলে সেজন্য প্রচারণাও চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights