নড়াইলে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম
জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সাত্তার,
নড়াইলের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরমান, এ্স এম সুলতান স্মৃতি সংগ্রশালার কিউরেটর তন্দ্রা
মুখার্জী, জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর
রশিদ লাবলুসহ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights