রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (র) ঈদগাহ মাঠে। এতে অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুঠিয়ার বিড়ালদহ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সকাল ৭ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে রাজশাহী মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঈদের জামাতে অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights