রাণীশংকৈল উপজেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর ডক্টর হুমায়ুন কবির

মহিনুল ইসলাম সুজন
দেশবাবাসিসহ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাণীশংকৈল এর কৃতি সন্তান নিঃস্বার্থ মানবসেবায় নিয়োজিত মানবতার ফেরিওয়ালা প্রফেসর ডক্টর হুমায়ুন কবির।
দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ঈদ উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।সেখানে ডক্টর হুমায়ুন কবির বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতরের সুন্দর মুহূর্ত।এই এক মাস সিয়াম সাধনায় আমরা যে সংযম ও ত্যাগের শিক্ষা লাভ করেছি তা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে ।
তিনি বলেন, ঈদুল ফিতর মানেই আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। ইসলামের শিক্ষায় ধনী-গরিব ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাই। ধর্মীয় বিধি-বিধান মেনে আমাদের যাকাত ও ফিতরা আদায় করি। সকল হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পরের পাশে দাঁড়াই।
যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকি।
অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে প্রফেসর ডক্টর হুমায়ুন কবির বলেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে একসাথে নিজ এলাকার উন্নয়নে কাজ করি। অন্যন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হই। মানবিক সমাজ গঠনে সবাই এগিয়ে আসি। সকলের সুস্বাস্থ্য কামনা করে দক্ষিণ আফ্রিকা থেকে রাণীশংকৈল উপজেলাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই গুনিজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights