রামগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমকালো আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নচূড়া ফাউন্ডেশন এই খেলার আয়োজন করে। বৃহস্পতিবার দিনভর উপজেলার আউগানখিল চতলা বাজার মাঠে বর্ণাঢ্য এই আয়োজন করা হয়।

এদিন সকালে ফাইনাল খেলায় অংশ নেয় চন্ডিপুর একাদশ স্পোর্টিং ক্লাব ও দক্ষিণ নারায়নপুর নবীন ক্লাব। দক্ষিণ নারায়নপুর নবীন ক্লাব নির্ধারিত ১৮ ওভারে ১৮৬ রান করে। বিশাল এই স্কোর হাতে নিয়ে বিজয় লাভ করে চন্ডিপুর একাদশ স্পোর্টিং ক্লাব। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব রাব্বানীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা। আরও ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights