রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক দোকান কর্মচারী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম জানান, শনিবার রাত সাড়ে ৯ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুর জব্বার (৪০) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদের ছেলে।

তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্থানীয় ইউপি চেয়ারম্যান।

এ ব্যাপারে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোন ধরনের সাড়া না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights