রায়পুরায় শীতার্তদের মাঝে জাতীয় প্রেসক্লাব সভাপতির কম্বল বিতরণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় অসহায় দরিদ্র ও শীতার্ত গ্রামবাসীর মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। আজ বিকেলে ফরিদা ইয়াসমিনের ব্যক্তিগত উদ্যোগে রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর নিজ বাড়িতে দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য ভাস্কর অলি মাহামুদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হিসেবে স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদা ইয়াসমিন।
এসময় ফরিদা ইয়াসমিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়নে কাজ করছেন। গ্রামকে শহরে রুপান্তরিতসহ নারীর ক্ষমতায়নের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নারীদের তৈরী হস্ত শিল্পকে ‌‌‌‌‌’এ বছরের পণ্য’ হিসেবে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

তিনি নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি নারীদের হস্ত শিল্প তৈরীতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights