রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তিতে সই করেছে চেচেন বাহিনী

অনলাইন ডেস্ক

ওয়াগনার বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সরাসরি চুক্তিতে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তিতে সই করেছে ইউক্রেনে যুদ্ধ করা আখমাত গ্রুপ অব চেচেন স্পেশাল ফোর্স।

ইউক্রেনে যুদ্ধ করা সবগুলো প্রাইভেট ফোর্সকে সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় মস্কো। আগামী পহেলা জুলাইর মধ্যে তাদেরকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে সই করেছে।

এই চুক্তির ফলে ব্যক্তিগত বাহিনীগুলোও রাশিয়ার সেনাদের মতো সমান সুবিধা ও সুরক্ষা ভোগ করবে বলে জানিয়েছে।
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অবশ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে যেতে নারাজ। তার দাবি, কথা মতো সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করতে পারেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইয়েভজেনির দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সামরিক ক্ষেত্র ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারেন না।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights