রুশ মাইনের আঘাতে কৃষ্ণসাগরে কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক
কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক বাহিনীর পেতে রাখা মাইনের আঘাতে একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজের দুই ক্রু আহত হয়েছে। ওই ঘটনায় জাহাজটি তার গতি ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

ক্ষতিগ্রস্ত জাহাজটি শস্য নেওয়ার জন্য ইউক্রেনের একটি বন্দরে যাচ্ছিল।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা জানান- কৃষ্ণসাগরে রাশিয়ার মাইনের আঘাতে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছেন, গত বুধবারের ওই বিস্ফোরণে জাহাজের দুই ক্রু আহত হয়েছে এবং বিস্ফোরণের জেরে জাহাজটি তার গতি ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

ইউক্রেন বলেছে, ভাইসোস নামের ওই জাহাজটি শস্য বোঝাই করতে দানিউব নদীর একটি বন্দরে যাচ্ছিল।
উল্লেখ্য, জাতিসংঘ-সমর্থিত কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর একতরফাভাবে ঘোষিত সামুদ্রিক করিডোর ব্যবহার করে শস্য রফতানি অব্যাহত রেখেছে ইউক্রেন। তবে এখানেও প্রায়ই হামলার ঘটনা ঘটছে। সূত্র: বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights