রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬শে মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, মারজানুল হক, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলার স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights