রোনালদোর ১২০০তম ম্যাচে আল নাসরের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক
পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ১২০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করার দিনে উড়ে গেছে আল রিয়াদ। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচটিতে তার দল আল নাসর জয় পেয়েছে ৪-১ ব্যবধানে।

আগের ম্যাচে আল হিলালের সঙ্গে ৩-০ গোলে হেরেছিল দল। তবে নিজের পেশাদার ১২০০তম ম্যাচে আল নাসরকে আর আক্ষেপে পুড়তে দেননি রোনালদো। ৩১তম মিনিটে এনে দেন লিড। বামপ্রান্ত থেকে সাদিও মানের ক্রস গোলবারের সামনে পেয়ে নিঁখুত শটে জালে জড়ান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। এ গোলেও ছিল রোনালদো নৈপুণ্যতা। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে বামে সতীর্থের উদ্দেশে আলতো ক্রস নেন পর্তুগিজ তারকা। এগিয়ে এসে দারুণ হেডে সেটি জালে জড়ান ওতাভিও। বিরতির পরের সময়টা অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকার। এ অর্ধে রোনালদো দুইবার জাল মিস করলেও জোড়া গোল আসে তালিসকার পা থেকে।
৬৭ মিনিটে সাদিও মানের পাস ডি-বক্সে পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি। পাল্টা আক্রমণে উঠে পরের মিনিটে ব্যবধান কমান আন্দ্রে গ্রে। যোগ করা সময়ে আল গানামের ক্রস ডি-বক্সে পেয়ে হেডে জালে জড়ান তালিসকা। তাতে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights