লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন: জাপার মনোনয়ন পেলেন রাকিব

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যার বড় ছেলে মুহাম্মদ রাকিব হোসেন।

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সোমবার (৯ অক্টোবর) তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন।

রাকিব জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সহসাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
দলীয় মনোনয়ন পেয়ে তিনি জাপা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এদিকে এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights