লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান চাপায় মো. রিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার এলাকায় এ দুর্ঘটনায়। নিহত রিহান লাহারকান্দি ইউনিয়নের রামানন্দি গ্রামের ভাঙারি ক্রেতা রুবেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় দোকান থেকে বের হয়ে শিশুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় পিকআপ চাপায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালক পিকআপ রেখে পালিয়ে গেছে। পিকআপটি জব্দ আছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights