লক্ষ্মীপুরে হাসপাতাল আঙিনা পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ১০০ শয্যার সদর হাসপাতালের আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল। দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির আগে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের হাসপাতাল রোড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় মহসিন কবির স্বপন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে রাজনৈতিক কর্মসূচিকে আরও গণমুখী করতে আমরা বিভিন্ন জনসেবামূলক কাজ করে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights