লাল কার্ড বিতর্কে রেফারির সমালোচনায় দক্ষিণ আফ্রিকার কোচ

স্পোর্টস ডেস্ক
অনলাইন ভার্সন

রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। মেক্সিকো ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন থেম্বা জেওয়ানে, যার বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

একই সঙ্গে মেসিকে লাল কার্ড না দেখানো নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এভাবে, ‘আমি চাই না মেসি লাল কার্ড পাক। তাঁর মতো একজন খেলোয়াড়কে সবসময় মাঠেই দেখতে চাই। কিন্তু নিয়মের ক্ষেত্রে এই পার্থক্য কেন?’

তিনি আরও বলেছেন, ‘জেওয়ানেকে যে লাল কার্ড দেওয়া হয়েছে, এটা বাড়াবাড়ি মনে হয়েছে। পুরো ঘটনাটি আবার দেখেছি। আমার মনে হয় না ওটা লাল কার্ড দেওয়ার মতো কোনো ফাউল ছিল। মেসির ঘটনার সঙ্গে যখন আমি এই ঘটনার তুলনা করি, তখন আমি কোনোভাবেই রেফারির সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারি না। মেসির ক্ষেত্রে তো ভিএআর দিয়ে চেকও করা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights