লালদিঘীর ময়দানে জনতার দলের নির্বাচনী জনসভা দুপুরে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া ও ডবলমুড়িং) আসনে জনতার দলের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী চৌধুরীর (কলম মার্কা) সমর্থনে লালদিঘীর ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ২টায় জনসভাটি অনুষ্ঠিত হবে।

জনসভায় প্রধান অতিথি থাকবেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম কামাল। উদ্বোধন করবেন জনতার দলের নৈতিক কমিটি প্রধান মেজর জেনারেল (অব:) মাহবুবুল আলম। বিশেষ অতিথি থাকবেন জনতার দলের কৌশলগত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, প্রধান সমন্বয়ক ও মুখপাত্র মেজর (অব:) ডেল এইচ খান, প্রধান আলোচক থাকবেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আজম খাঁন।

সভাপতিত্ব করবেন চট্টগ্রাম-৯ আসনের জনতার দলের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী চৌধুরী। জনসভায় যথা সময়ে সকলকে উপস্থিত থাকতে দলের নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন এক বিবৃতিতে অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights