লালবাগে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মো. সুমন (৪০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

লালবাগ থানা-পুলিশ জানায়, শহীদ নগরের একটি ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সুমনকে পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বুলবুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সুমন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কয়েক দিন আগে স্ত্রীকে নিয়ে তার পারিবারিক বিরোধ হয়েছিল বলেও জানা গেছে।

নিহত সুমনের বাবার নাম মৃত মোয়াজ্জেম। তিনি শহীদ নগরের ওই বাসায় স্ত্রী কোকিলা বেগম ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights