লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও পথসভা

লালমনিরহাট প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের মিশনমোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মানিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্যসচিব নাজমুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কল্লোল এবং আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অবিলম্বে আজিজুর রহমান মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights