শনির আখড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি
রাজধানীর শনির আখড়ার কাজির গাঁ এলাকায় নিজ বাসায় এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম শারমিন আক্তার পপি (২০)।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে তাকে বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা আব্দুস সোবহান বলেন, মেয়ে এবার স্থানীয় নবারণ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। পরিচিত এক যুবক ওর সাথে সম্পর্ক করতে চাইতো। কিন্তু আমার মেয়ে পাত্তা দিত না। মঙ্গলবার বাংলামোটর রূপায়ন টাওয়ারে আমাদের পারিবারিক এক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ওই ছেলে গিয়ে মেয়ে শারমিনের সাথে খারাপ ব্যবহার করে। মারধর করে তার হাত থেকে মোবাইল কেড়ে নেয়।

তবে ওই ছেলের নাম বলতে পারেননি মেয়ের তিনি।

আব্দুস সোবহান বুধবার দুপুরে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় শারমিন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আরও বলেন, ওই ছেলের আচরণে অভিমানে আত্মহত্যা করতে পারে আমার মেয়ে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights