শহীদ সাজিদের স্মরণে জবি বাগছাসের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাকিব মাজহার,জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাগছাসের উদ্যোগে শহীদ সাজিদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ইতিহাস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হিসাব বিজ্ঞান বিভাগ।
আজ শুক্রবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনালকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দিনভর উত্তেজনাপূর্ণ খেলায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।আয়োজকরা আশা প্রকাশ করেন, শহীদ সাজিদের স্মৃতিকে ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
গনতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ জানান-“জুলাই গণঅভ্যুত্থানের ১ বছরপূর্তি ও শহীদ সাজিদের স্মরণে গণতান্ত্রিক ছাত্রসংসদ জগন্নাথ বিশ্ববিদ্যাল শাখা সর্বমোট ৫ টি প্রোগ্রাম আয়োজন করে।তার চতুর্থতম প্রোগ্রামটি ছিল”July Revolution Cricket Tournament -2025।টূর্নামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে।শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ৩২ টিমের রেজিষ্ট্রেশনের পরে আরও একাধিক দল আমাদের কাছে অ্যাপ্রুভাল লেটার চেয়েছিল কিন্তু আমাদের ধারণ ক্ষমতার বাইরে যাওয়ায় আমরা নিতে পারিনি।সামনে পঞ্চমতম আয়োজন হিসেবে ফুটবল টূর্নামেন্টি আয়োজন করবো।”
এ বিষয়ে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন ” শিক্ষার্থীদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে স্পোর্টস এবং শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তেমন খেলাধুলার কোন সুযোগ পায় না, এজন্যই আমাদের এ আয়োজন এবং সেখানে ব্যাপক ইতিবাচক সারা আমরা পেয়েছি ”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহিন মিয়া, মুখপাত্র কামরুল হাসান রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক, ক্রীড়া সেল সম্পাদক জিহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিরা ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন।
