কনকসাস’র আহ্বায়ক শাহীন আহমেদ, সদস্য সচিব এ্যামি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহীন আহমেদকে আহ্বায়ক ও আজকের পত্রিকা প্রতিনিধি শ্রাবণী কবির এ্যামিকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৭ফেব্রুয়ারি) সকালে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য তিনজন হলেন—যুগ্ম আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য রবিউল ইসলাম রেজা ও পার্থ সাহা।

এর আগে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ কমিটির মেয়াদ শেষ হওয়ায় সমিতির গঠনতন্ত্রের মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী এক মাস কার্য দিবসের মধ্যে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights