শাকিবের ‘মায়া’ প্রত্যাখ্যান করলেন পূজা!
অনলাইন ডেস্ক
হালের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। চিত্রনায়ক শাকিব খানের সরকারি অনুদানের ‘মায়া’ সিনেমায় অভিনয় করার কথা ছিল তার। কিন্তু এবার সেই সিনেমায় কাজ করছেন না বলেই জানালেন এই নায়িকা।
রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এমনটাই জানিয়েছেন। পূজা জানান, বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু,আমি মায়া সিনেমাটি করছি না।
ওই স্ট্যাটাসে এই নায়িকা আরও লেখেন, যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।
উল্লেখ্য, সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মায়া’ সিনেমা নিয়ে কম নাটক হয়নি। এর নির্মাতা হিমেল আশরাফ শোনা গেলেও পরে শোনা যায় এস এ হক অলিকের নাম। নায়িকা ঘোষণা দিয়েও বাদ, পরিচালক বাদ, তবে এই সিনেমার ভবিষ্যৎ কি? এমন প্রশ্ন এখন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের।
