শার্লটকে গুঁড়িয়ে সেমিতে মেসির মায়ামি

অনলাইন ডেস্ক

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর রীতিমতো উড়ছে ইন্টার মায়ামি। টানা জয়ে লিগস কাপের সেমি নিশ্চিত করলো দলটি। কোয়ার্টার ফাইনালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলো তারা।

ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় মিয়ামি। এবারও পেনাল্টি শট নেননি অধিনায়ক মেসি। দারুণ স্পটকিকে গোলটি করেন জোসেফ মার্টিনেজ। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেইলর।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি। মেসির দল তৃতীয় গোলটি পায় ম্যাচের ৭৮তম মিনিটে। গোলটি ছিল আত্মঘাতী। মিয়ামির আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মালান্দা।
মেসি গোল করেন ৮৬তম মিনিটে। বাঁ পায়ের দারুণ গোলে ব্যবধান ৪-০ করেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

মিয়ামির জার্সিতে ৫ ম্যাচেই গোল করেছেন মেসি। লিগ কাপে মেসির গোলসংখ্যা এখন ৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights