শিশু ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. ফরিদ। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোরশেদুল আলম বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৩ একটি বাসায় দশ বছরের শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী মো. ফরিদ। ঘটনার সময় শিশুটি বাসায় একা ছিল। তার মা পোশাক শ্রমিক। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামি ফরিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ২২ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights