শুরুর আগেই শেষ হয়ে গেল জোহেইবের বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ অভিষেকের প্রহর গুনছিলেন মুহাম্মাদ জোহেইব। তবে বিপত্তি বাধিয়েছেন তিনি অন্য জায়গায়। বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের আগে দেশে ফেরত পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটসম্যানকে।

এমিরেটস ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে জোহেইবের বিরুদ্ধে এবং সময়মতো বিস্তারিত জানানো হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করবে আমিরাত। গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে ইতালির বিপক্ষে ৮১ রানে গুটিয়ে গেছে দলটি। ব্যাটিং নিয়ে দুর্ভাবনা আরও বেড়ে গেল টপ অর্ডারের একজন ব্যাটসম্যানহে হারানো তার ব্যাটিং অর্ডারের শক্তি খর্ব হলো কিছুটা।

গত বছর আমিরাতের হয়ে অভিষেক হয় জোহেইবের। ২৭ বছর বয়সী ব্যাটসম্যান এখনও পর্যন্ত খেলেছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচেই তিনি খেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights