শেয়ারবাজারে বিনিয়োগে অনেকে সর্বস্বান্ত
নিজস্ব প্রতিবেদক
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। এটা কারও কাম্য নয়। গতকাল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী ও এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার উপস্থিত ছিলেন। তপন চৌধুরী বলেন, অনেক বিনিয়োগকারী কোম্পানির ব?্যালেন্স শিট বুঝতে পারেন না। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। মানুষ শেয়ারবাজারে বিনিয়োগ করে সব হারাবে সেটা হওয়া উচিত নয়। আমাদের দায়িত্ব বিনিয়োগের নিরাপত্তা দেওয়া। টাকা না লাগলে কোনো কোম্পানি শেয়ারবাজারে আসতে চাইবে না। যারা শেয়ারবাজারে আসতে চায় না তাদেরও এই দেশের মানুষের প্রতি দায়িত্ব আছে। তাদের মুনাফার অংশ দিতে হবে। তিনি বলেন, স্কয়ার ৯০ কোটি টাকার কোম্পানি ছিল। কিন্তু এখন শুধু স্কয়ার ফার্মার মার্কেট ক্যাপ ১৮ হাজার ১৭২ কোটি টাকা। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের অবদান অনেক। এ কারণে আমার বাবা স্যামসন চৌধুরী বিনিয়োগকারীদের স্বার্থ দেখার কথা বলে গেছেন। অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেছেন, যেসব বহুজাতিক কোম্পানি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে না, সেগুলোর ওপর আয়কর বাড়িয়ে দিতে হবে। শুধু টাকার জন্য না, পাবলিক ইন্টারেস্ট ও সরকারের চাহিদার কারণে বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারে আসতে হয়। বাংলাদেশে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অনেক মুনাফা করে, যা বাংলাদেশের শীর্ষ ৪ ব্যাংকের থেকে বেশি। কিন্তু এই ব?্যাংকটি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত না। অথচ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় তালিকাভুক্ত।
