শেরপুরে নারীসহ তিন মাদক কারবারি আটক

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে চোরাইপথে আনা ১শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত ১০টার দিকে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের আরব আলীর ছেলে সোহেল রানা (৩৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সুমি আক্তার (২৮) ও একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার(২৮)।
র‌্যাব জানায়, ভারত থেকে চোরাইপথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছিল।অভিযুক্তরা ্িসএনজিতে করে শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ের শাপলা চত্বরের দিকে আসলে র‌্যাব তাদের চ্যালেঞ্জ করে। এসময় কারবারিদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরের নানা স্পর্শ কাতর স্থানে পেঁচানো অবস্থায় একশ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
জামালপুরের র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights