শ্যামপুরে ফুড ওভারব্রিজ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঢামেক প্রতিবেদক
রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় ফুড ওভারব্রিজের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পরে রাত ৭টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
